বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ভবন এবং টিএসসি সংলগ্ন পূবালী ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তারা তালাবদ্ধ করেন। এর আগে বেলা ১১টায় তারা রেললাইন অবরোধ করেন।

তালা ঝুলিয়ে দেয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের এ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। যতদিন না ছয় দফা দাবি মেনে নেয়া হচ্ছে, ততদিন এই ভবনগুলো তালাবদ্ধ থাকবে।’

বাকৃবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যান। তারা নিয়মিতভাবে পেনশন পান। তাদের পেনশনের টাকা, বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার ও ফার্মের কর্মচারীদের বেতনসহ নানা খাতে অর্থ ব্যয় হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের গবেষণার কাজে ২৪ ঘণ্টা অর্থনৈতিক সহায়তা দিতে হয়। অর্থাৎ অর্থ সেকশনের দায়িত্ব অন্যান্য ১০টি সেকশনের মতো নয়। যদি পেনশনভোগীরা বেতন না পান, তাহলে তাদের কী পরিস্থিতি হবে তা সহজেই অনুমেয়।’

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫০   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট: সালথাকে হারিয়ে সদরপুর চ্যাম্পিয়ন
সরিষাবাড়ীতে জমির বিরোধে দুই নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম
এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুল গাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত
জামিন পেলেন দীপু মনি
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ