সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি

সিলেটে বিরোধ নিষ্পত্তিতে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালতকে সক্রিয় করা হচ্ছে। গত এক বছরে জেলায় গ্রাম আদালতে ১২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ মঙ্গলবার সিলেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত এক বছরে জেলার ১০৬টি ইউনিয়নের ১ হাজার ৪৩৮ জন ব্যক্তি গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। এর মধ্যে নারী ৩১১ জন এবং পুরুষ ৯৩৪ জন। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, সাধারণ মানুষকে গ্রাম আদালতে যেতে উদ্বুদ্ধ করতে হবে। কারণ, গ্রাম আদালতে সহজে বিরোধ নিষ্পত্তি হয়। সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিতে এটি একটি বড় জায়গা হতে পারে।
তিনি গ্রাম আদালতের প্রচার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানুষ যাতে কোর্টে না গিয়ে গ্রাম আদালতে যায় সে জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে। এতে খরচ ও সময় বাঁচবে। মানুষের জীবনে প্রশান্তি আসবে।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরিচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা তুলে ধরা হয়।

প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয় উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে’ সহায়তাকারী ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৪   ৬৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ