সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়।

এই আইনের মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোনো সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্যপ্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

তিনি আজ শনিবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নব প্রণীত আইন, পলিসি ও সংস্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোনো হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ এনআইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে।

তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থার পরামর্শ দেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন, কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২২:১৩:৪৪   ৭৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ