জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ উপদেষ্টা
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা

জলাশয় পুনরুদ্ধার করা কঠিন কাজ নয়। জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ ও বেস্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, জলাধার পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই-উল্লেখ করে তিনি বলেন, ঢাকার খালগুলো পুনরুদ্ধারের যে কাজ শুরু হয়েছে তার সুফল পাচ্ছে ঢাকাবাসী। বিগত বছরগুলোর তুলনায় এবার বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা কম ছিল। আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা থাকলে এ সংকট দূর করা সম্ভব।

উপদেষ্টা জানান, ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ৪০টি পুকুর পুনরুদ্ধারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ) সংশোধন করে সাধারণ জলাশয় বলে কোনো প্রকারভেদ রাখা হয়নি, কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। হাওর সু-রক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে, হাওরের মধ্যে কৃষি কাজ কীভাবে করা হবে, হাউজ বোট কীভাবে চলবে তার নির্দেশনা রয়েছে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, বায়ূমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান, স্থপতি সুজাউল ইসলাম খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১১:০৪   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ