চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন

জেলার গোমস্তাপুর উপজেলা থেকে ১৫ মাস আগে নিখোঁজ জাকির হোসেন (২৮) নামের এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। এ সময় জাকিরের মা-বাবা, ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

জাকির গোমস্তাপুরের সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের কায়েমপুর বেগপুর গ্রামের আমির আলীর ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন শিবগঞ্জের মাসুদপুর কোম্পানি এবং ৭১ বিএসএফ ব্যাটালিয়নের শোভাপুর ক্যাম্পের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ জুন নিখোঁজ হন জাকির। এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তাছাড়া বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এরপর গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বৈষ্ণবপুর থানা পুলিশ তাকে আটক করে।

৫৩ বিজিবি ঘটনাটি জানতে পেরে জাকিরের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে তাকে ফেরত দিতে অনুরোধ করে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় বিজিবি, বিএসএফ, শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা পুলিশ এবং পরিবারের সদ্যদের উপস্থিতিতে জাকিরকে বাংলাদেশে ফেরত আনা হয়।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ বাংলাদেশি জাকিরের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ও অব্যাহত যোগাযোগের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, জাকিরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় পুলিশ বিজিবি-বিএসএফ এবং পরিবারের উপস্থিতিতে জাকিরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৭   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ