প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের

দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক না থাকায় কমছে শিক্ষার্থীদের উপস্থিতি এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে একাত্মতা প্রকাশ করে তিনি আরও বলেন, দাবি আদায় না হলে প্রয়োজনে রাজপথে নামবে দেশের ওলামায়ে কেরাম ও ইসলামিক সংগঠনগুলো।

এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবিও জানান তিনি।

মুফতি রেজাউল করীম আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। প্রাথমিকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে স্কুলগুলো খালি হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২২   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু
সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা
ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ