চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং চা শিল্পের সার্বিক উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন চালু, আবাসন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা খরচ প্রদান, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

উপদেষ্টা বলেন, আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করেন।

চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের জন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনে করা হবে।

এ ছাড়া এ খাতের সমস্যা সমাধানে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনারও ব্যবস্থা করা হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া, টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৫   ২৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ