কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ

কাল‌কি‌নি,ডাসার : কালকিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডসংলগ্ন সুরের বাড়ির সামনের বক্স কালভার্ট ব্রিজটির নিচে জমে থাকা পানি ও পচে যাওয়া আবর্জনা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্থানটি এডিস মশার নিরাপদ প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থানটি পরিষ্কার করা এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১০:২৭:৩০   ২ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ