মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী

প্রথম পাতা » আইন আদালত » মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় মত জেরা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃতাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরা চলছে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণ শেষে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিভেন্স।

আজ দুপুরের আগে মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।

গত ৩ আগস্ট শুরু হয়ে সবশেষ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ ৪৬ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪২   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জামিন পেলেন দীপু মনি
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ