বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখে বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টিন আশিকুর রহমান, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, বন্দর উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা খোরশেদ আলম এবং উপজেলার ২৮টি পূজামন্ডপের প্রতিনিধি, বন্দর ফায়ার সার্ভিস ও বন্দর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তরা বন্দরে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য সভায় একমত পোষন করা হয়। এছাড়া পূজা শুরুর পূর্বে রাস্তার পাশে ল্যাম্পপোষ্টগুলো সচল করার প্রতি পল্লীবিদ্যুৎ সমিতিকে অবগত করা হয়। উপজেলার ২৮টি পূজামন্ডপে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০০   ৭৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
নটর ডেমে দ্বিতীয়,ঢাকা বোর্ডে অষ্টম: মাদারীপুরের রিয়ানের অভাবনীয় সাফল্য
আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ