নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ: ইসি সচিব
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেশিয়ান বড় ব্যাগ, হেশিয়ান ছোট ব্যাগ, গানি ব্যাগ কেনা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে ১০টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে দুটো উপকরণ দেবে ইউএনডিপি। তারা ১৫ অক্টোবরের মধ্যে দেবো। আর আটটা উপকরণ লোকালি সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ উপকরণ সংগ্রহ করা হয়েছে। উপকরণ নিয়ে সংকটের কারণ নেই। আমরা আগে যে টাইমফ্রেম নির্ধারণ করেছিলাম তার মধ্যেই সম্পন্ন হচ্ছে।

জানা গেছে, লাল গালা ২৩ হাজার কেজির মধ্যে ইসিতে এসেছে ৯ হাজার ২০ কেজি, স্বচ্ছ ব্যালট বাক্স ৫০ লাখ ব্যালট বাক্সের লকের মধ্যে এসেছে ৬ লাখ, ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে ৬ লাখ এসেছে, ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের ৩ লাখ ৯৬ হাজার সংগ্রহ করা হয়েছে, ১ লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে ৯ হাজার ৯২০টি কেনা হয়েছে। আর ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগের সবগুলোই সংগ্রহ করা হয়েছে।

এদিকে ৯ লাখ ৪০ হাজার স্ট্যাম্প প্যাড ও ৯ লাখ ৪০ হাজার অমচোনীয় কালির কলম অক্টোবরের মধ্যে ইউএনডিপি সরবরাহ করবে। এছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের পুনদরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৭   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ