পটুয়াখালীতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



পটুয়াখালীতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

জেলার বাউফলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের চত্তরে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য।

আজকের শিশু শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক অফিসার নূর নবী, উপ কৃষি কর্মকর্তা রেদোওয়ান তালুকদার জুনিয়র, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দীন তালুকদার সবুজ মাস্টার, সহকারী শিক্ষক জিবুন নাহার অনি, সাংবাদিক অন্তু হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫০   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ