আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি অনেকটা কমে আসবে। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলেন। তবে ডিসি সাহেব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এখানে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার ঘাটতি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘উনারা দ্রুত ফিরে আসছেন এবং কাজে যোগ দেবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত অংশে ভোগান্তি অনেকটা কমে আসবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাঙ্গীর আলমসহ সড়ক জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৬   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার
ফরিদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
​কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে ‘তান্ত্রিক’ প্রতারণা, স্বর্ণালঙ্কার ও আইফোনসহ আটক মনির
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ