হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। গত কয়েকদিন এই বন্দর দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও রোববার (২১ সেপ্টেম্বর) একদিনে এসেছে ৪৯ ট্রাক কাঁচা মরিচ।

টানা বৃষ্টিতে দেশের বাজারে চাহিদা বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েকদিনে কাঁচা মরিচের আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে।

এই কর্মকর্তা বলেন, গত সপ্তাহের ৬ দিনে ভারত থেকে় ৮৬টি ট্রাকে ৬৪৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হলেও রোববার একদিনে ৪৯ ট্রাকে ৩৭২ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক সাহাবুল বলেন, এসব কাঁচা মরিচ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারসহ কয়েকটি রাজ্য থেকে আমদানি হচ্ছে।

চলতি মৌসুমে অতিমাত্রায় খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। অন্যদিকে খোলা বাজারে দাম বেড়ে যাওয়াই কাঁচা মরিচের চাহিদা বেড়েছে। এ কারণে ভারত থেকে আমদানির পরিমাণও বেড়েছে।

সাহাবুল আরও বলেন, চাহিদা অনুযায়ী আমদানি স্বাভাবিক থাকলেও গত শনিবার (২০ সেপ্টেম্বর) সীমান্তের ভারতের অংশে পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় কাঁচা মরিচের ট্রাকগুলো প্রবেশ করতে পারিনি। সেই ট্রাককগুলো রোববার প্রবেশ করেছে।

ভারত থেকে আমদানি হওয়া এসব কাঁচামরিচ ঢাকা, চিটাগাং, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫১   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট: সালথাকে হারিয়ে সদরপুর চ্যাম্পিয়ন
সরিষাবাড়ীতে জমির বিরোধে দুই নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম
এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুল গাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত
জামিন পেলেন দীপু মনি
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ