টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার ফাইটারদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের দগ্ধের পরিমাণ একটু কম। এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তারা। দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়।

তিনি বলেন, চারজন রোগীর মধ্যে দুজন ১০০ শতাংশ এবং একজন ৪২ শতাংশ ও একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। সব রোগীকে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রটোকল মেইনটেইন করে চিকিৎসা সেবা দিই। আমরা মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধদেরও একইভাবে চিকিৎসা সেবা দিয়েছি।

অধ্যাপক নাসির উদ্দিন বলেন, তিনজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাদের এইচডিইউতে রাখা হয়েছে এবং একজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছেন। এইচডিইউতে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছি এবং পর্যায়ক্রমে তাদের যে ধরনের অপারেশন লাগবে, সেই ব্যবস্থা আমরা করছি।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৬   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ