পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা: নরসিংদী পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা: নরসিংদী পুলিশ সুপার
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা: নরসিংদী পুলিশ সুপার

পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা উল্লেখ করে নরসিংদীর নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, নরসিংদীতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে এবং উভয়ের কাজ প্রায় একইরকম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। গেলো কয়েকদিনে জেলায় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এ সংক্রান্তে ৬টি মামলা হয়েছে। প্রায় সব মামলার আসামি আমরা ধরেছি। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক জোড়া খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আমরা আসামি ধরেছি। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলার পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।’

পুলিশ সুপার বলেন, ‘আমরা কাজ করছি, জনগণের সঙ্গে কথা বলছি। কোথায় কী সমস্যা, কেন সমস্যা হচ্ছে এসব চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। জেলার কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়, সেগুলো রোধেও আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক এটা আমরা চাই না। সকলের সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ কাজে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে। সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মাখন দাস, আব্দুল রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৫   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ