জামায়াত আমীরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমীরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



জামায়াত আমীরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই স্পেনের রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিক্যাল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম
বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ