সাংবাদিক মনিরুজ্জামান লিমনের কারামুক্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক মনিরুজ্জামান লিমনের কারামুক্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



সাংবাদিক মনিরুজ্জামান লিমনের কারামুক্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন সাংবাদিক লিমন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। তারা অবিলম্বে সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এবং সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৪   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম
বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ