সেনা অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনা অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



সেনা অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন কার্যালয় থেকে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। যিনি নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।

জানা গেছে, ওই ব্যক্তি একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২)। তিনি নিজেকে ডিজিএফআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদে (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) কর্মরত বলে দাবি করে এলজিইডির পরিচালক কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সেখানে লোক নিয়োগে সহায়তার জন্য দাপ্তরিক চাপ দেয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত হন যে শাহিনুর নামে ওই ব্যক্তি সংস্থার কেউ নন। তিনি একজন প্রতারক।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে বাংলা সেনা আর্মি ক্যাম্পে অবহিত করলে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রতারক শাহিনুরকে আটক করেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সোমবার (০৬ অক্টোবর) আমাদের কাছে অভিযোগ আসে যে, একব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে কয়েকজন ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। অতঃপর আমাদের একটি টহল দল উক্ত স্থানে গিয়ে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। তখন জানতে পারের যে, ওইব্যক্তি আসলে ডিজিএফআইয়ের কেউ নয়। তিনি সার্জেন্ট থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে সেনাবাহিনী হতে বহিস্কৃত হন। অতঃপর আমাদের টহল দল উক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

পরবর্তীতে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জনসাধারণের কাছে এরকম আরও কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করার জন্য উক্ত সেনা কর্মকর্তা অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৩   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ