ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে নির্যাতন, পরিচালক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে নির্যাতন, পরিচালক গ্রেফতার
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে নির্যাতন, পরিচালক গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২৪-২৫ সেশনের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং রুমে বন্দী করে রাখে স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক। অভিযোগ শুনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শেরে বাংলা থানার ওসিকে ঘটনাস্থলে নিয়ে যান এবং হোস্টেল পরিচালককে আটক করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০ টায় তেঁজগাও কলেজের পাশে অবস্থিত স্বপনিবাস হোস্টেলের এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান যে, হোস্টেল তার একজন গেস্ট আসে তার সাথে দেখা করার জন্য, সেটা জানার পর হোস্টেল পরিচালক অতিরিক্ত ১০০০ টাকা দাবি করেন এবং তার গায়ে হাত তোলেন। যার ফলে তিনি সেন্সলেস হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে তখনও বাঁধা দেয় হোস্টেল পরিচালক।

অভিযোগ শুনার পর শেরেবাংলা নগর থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে যান এবং মহিলাকে গ্রেফতারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ আরও কয়েকজন ঢাবি শিক্ষার্থী। পরে তাদের দাবির প্রেক্ষিতে হোস্টেল পরিচালককে আটক করে শেরেবাংলা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:৫৩:২৯   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ