জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম

জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে দেশে সংকট দূর হবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরায় জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এনসিপির প্রতীক প্রসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বলেছি শাপলা আমরা আইনগতভাবে পাই। শাপলা দিয়ে দেন, কথা শেষ। আইনগতভাবে পাওয়ার পরও আপনি শাপলা দিচ্ছেন না, তার মানে আপনিও স্বেচ্ছাচারিতা করছেন। আপনি বলছেন, শাপলা দেব না কিন্তু ব্যাখ্যাও দিবেন না। তার মানে আপনি কারও প্রভাবে প্রভাবিত হয়ে শাপলা প্রতীক আমাদের দিচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে এ আচরণ করতে পারে না। নির্বাচনের আগে একটি দলকে নৈতিক বা আইনগত প্রাপ্য মার্কা দিতেই যদি এই অবস্থা হয়, তাহলে এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখব কিভাবে?’

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করতে এই সফর করছেন বলেও জানান সারজিস আলম। এটি শেষ করতে পারলে আগামী নির্বাচনে সরকার গঠন অথবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই এনসিপি নেতা।

জেলা ও উপজেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আলাউল হক। বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এছাড়া জেলার জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ