গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টাকারী আরেকটি নৌ-বহরকে বাধা দেওয়ার কয়েক দিনের ব্যবধানে আজ ইসরাইলি বাহিনী নতুন ত্রাণবহর আটকে দিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রথমে আজ ভোরে জানায়, তাদের তিনটি জাহাজ ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয় এবং অবৈধভাবে সেগুলো আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে নৌ-বহরটি আটক করা হয়।

পরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, নৌ-বহরের ৯টি জাহাজই আটক করা হয়েছে। আটক জাহাজের মধ্যে ‘কনশানস’ জাহাজও রয়েছে। এতে ৯০ জনেরও বেশি সাংবাদিক, চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, দুই বছর ধরে ভয়াবহ সংঘাতে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে গাজায় পৌঁছাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ত্রাণবহরকে বাধা দিয়েছে ইসরাইল।

যুদ্ধ যতো দীর্ঘ হচ্ছে, ফিলিস্তিনিদের প্রতি বিশ্বব্যাপী সংহতি বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী নানা দেশের সরকার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের আচরণের নিন্দা জানাচ্ছে।

আজ বুধবার ইসরাইল নিশ্চিত করেছে, গাজাকে অবরুদ্ধ রাখার আওতাভুক্ত জলসীমায় প্রবেশকারী নৌ-বহর আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৯   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ