বিএনপি করি বলে, আওয়ামী লীগ আমার উপর নির্মম নির্যাতন চালিয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি করি বলে, আওয়ামী লীগ আমার উপর নির্মম নির্যাতন চালিয়েছে
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



বিএনপি করি বলে, আওয়ামী লীগ আমার উপর নির্মম নির্যাতন চালিয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “২১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের উদ্দেশে বলছি, আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান। জনগণের দ্বারে দ্বারে যান এবং তাদের দুঃখ-দুর্দশা বুঝবার চেষ্টা করুন। যদি ২১ নম্বর ওয়ার্ড শক্তিশালী হয়, তাহলে যারা ফ্যাসিবাদী, হাইব্রিড বা কিছু শিল্পপতি টাকার বিনিময়ে লোক এনে সমাবেশ–র‌্যালি করে, তারা আর লোক পাবে না। আপনারা শক্তিশালী হোন, সবাই একসঙ্গে এক হয়ে কাজ করুন, তাহলেই আর কোনো ভয় থাকবে না।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের বাড়িপাড়া এলাকায় এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৬-১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে। আমাদের জেল খাটিয়েছে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে, গুম–খুনসহ যে কোনো নির্যাতন তারা করেনি এমন কিছু নেই। আমরা বাড়িঘরে থাকতে পারিনি, মাকে ‘মা’ বলতে পারিনি, বাবাকে ‘বাবা’ বলতে পারিনি, ভাইকে ভাই বলতে পারিনি, সন্তানকে আদর করতে পারিনি। দিনের পর দিন আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছি।”

অ্যাড. টিপু বলেন, “এই ১৬ বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন, আরাম–আয়েশ থেকে বঞ্চিত ছিলেন। এখন যারা নতুনভাবে এসেছে, তারা এই ১৬ বছর আরামে কাটিয়েছে। যারা দলের দুঃসময়ে মামলা খায়নি, জেল খাটেনি, রাজপথে আন্দোলন করেননি, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করেননি, তারা এখন উড়ে এসে দল থেকে মনোনয়ন চায়। আপনি কি এটা মেনে নেবেন?”

তিনি যোগ করেন, “যদি আপনি তা মেনে না নেন, তাহলে ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ, আমাদের জননেতা তারেক রহমান সেইসব ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করবেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করেছেন। জাতীয় নির্বাচনে তিনিই তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।”

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা।

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫১:১২   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ