বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

যশরাজ ফিল্মসের হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে বাস্তবেই ‘সাইয়ারা’র নায়িকাকে মন দিয়েছেন আহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেয়ায় সেই প্রশ্নই উঠেছে। সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন আহান।

জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন আহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আহান ও অনীত নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেয়ায় ভক্তরাও ভীষণ উচ্ছ্বসিত।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৪   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ