মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে জরিমানা
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে জরিমানা

ভেজালবিরোধী অভিযানে চট্টগ্রাম নগরের দুই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের লালদীঘির পাড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের খাবার রান্না, বিভিন্ন ধরনের রাসায়নিক, রং ও ফ্লেভার ব্যবহার এবং ফুটপাত দখল করে দোকানের পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার বিষয়টি আমলে নেন ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও কে সি দে রোডের ডেগচি বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৫   ৩৩৮ বার পঠিত