নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় দেশীয় ও ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ কার্যালয় ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, কিশোর গ্যাং নামে পরিচিত একটি চক্র দীর্ঘদিন ধরে পথচারীসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত দূরপাল্লার বিভিন্ন যানবাহনের যাত্রীরা নামার পর তাদের ওপর আক্রমণ করে আসছিল। দেশীয় ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি টিম ও ফতুল্লা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

এসময় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ চার সদস্যকে দেশীয় এবং ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকার সোহরাব (২২), মিরাজ (২৮), মনজু (৩০) ও সস্তাপুর এলাকার আলমগীর হোসেন (৩২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলাসহ যাবতীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২২   ২৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ