এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল

ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুচল। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করলো বাংলাদেশের মেয়েরা।

আজ বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু প্রথমার্ধে অর্জিত অগ্রগতির কারণে শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেশের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনলো বাংলাদেশের এই তরুণ কাবাডি দল। তাদের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপন করল।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৮   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিটি; ভিন্ন ম্যাচে হারলো বার্সা
টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ