খাদ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



খাদ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের  সাক্ষাৎ

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন। এসময় পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে গত জানুয়ারি মাসে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাকিস্তানের করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। এতে সময় এবং খরচ বৃদ্ধি পেতো।

পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৪   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ