নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানার রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর (১২) চাচা বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষক ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মো. শেখ সাদীর ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ধর্ষণের শিকার শিশু গৃহকর্মী ঢাকায় এক আআত্মীয়ের বাড়িতে কাজ করত। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়। এরপর ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে রুহুল আমিন ফুসলিয়ে ওই শিশু গৃহকর্মীকে তার নারায়ণগঞ্জ জেলার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে। পরে তাকে ফের ঢাকায় নেওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৫   ৭৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ