চ্যালেঞ্জ শিশুরা বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চ্যালেঞ্জ শিশুরা বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ: ডিসি
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



চ্যালেঞ্জ শিশুরা বোঝা নয়, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় অবস্থিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে, তারা জানে প্রতিদিন কতটা কষ্ট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই শিশুদের অনেকেই বিশেষ প্রতিভাধর। সেই মেধাকে সঠিকভাবে চিহ্নিত করে এগিয়ে নিতে হবে। আমরা যারা এই শিশুদের নিয়ে কাজ করছি, তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা বিকাশে নিবেদিতভাবে কাজ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫২   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ