বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি।

তিনি বলেন, ‘রাজনৈতিক নিয়োগ না দিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছিল।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ জানিয়ে আমীর খসরু বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গঠন করা সম্ভব না।’

তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে পিআরআই’র ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০:০২:২৯   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ