আ.লীগ নেতার কবর জিয়ারতে জামায়াত প্রার্থী এলাকায় চাঞ্চল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ নেতার কবর জিয়ারতে জামায়াত প্রার্থী এলাকায় চাঞ্চল্য
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



আ.লীগ নেতার কবর জিয়ারতে জামায়াত প্রার্থী এলাকায় চাঞ্চল্য

জামালপুর প্রতিনিধি : ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগের প্রয়াত নেতার কবর জিয়ারত করেছেন। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর এই কাজ স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

গত ২২ অক্টোবর (বুধবার) জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওনা ইউনিয়নে গণসংযোগের সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতা, প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের (আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি) কবর জিয়ারত করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সামাজিক সৌজন্যতা হিসেবে মন্তব্য করছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে প্রয়াত নেতার কবর সামনে পড়ায় জিয়ারত করেছেন। অ্যাডভোকেট মতিয়ার রহমান তার সিনিয়র ছিলেন এবং তিনি তার চেম্বারে দুই-তিন বছর কাজ করেছেন। তিনি জানান, বিষয়টি যেভাবে নেওয়া হয়েছে, আসলে সে রকম নয়।

​উল্লেখ্য প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং জামালপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৫   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ