হামলার দায়ে জামালপুরে ২ আ.লীগ নেতা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামলার দায়ে জামালপুরে ২ আ.লীগ নেতা আটক
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



হামলার দায়ে জামালপুরে ২ আ.লীগ নেতা আটক

জামালপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও নাশকতার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী থেকে দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিকালে সরিষাবাড়ী থানাধীন সাতপোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সরিষাবাড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪৭) এবং ১নং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম (৫৫)।

পুলিশ প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ী থানাধীন আরামনগর বাজার থেকে ছাত্র-জনতার একটি মিছিল শিমলাবাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

​অভিযোগে বলা হয়েছে, মিছিলটি সরিষাবাড়ী-জামালপুরগামী পাকা রাস্তার ওপর পৌঁছামাত্রই গ্রেপ্তারকৃত দুই আসামিসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী লোহার পাইপ, রাম-দা, ককটেলসহ দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান নেন। মিছিলটি ঘটনাস্থলে আসা মাত্রই অভিযুক্তরা ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এই হামলায় বাদীসহ মিছিলে অংশগ্রহণকারী অনেকেই গুরুতর জখম হন এবং প্রাণ রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

​তদন্তকারী কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, স্থানীয় তদন্তে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় এই মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, আসামীদ্বয় অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির এবং ঘটনার দিন ও পূর্বে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। এছাড়া তারা তৎকালীন সরকারের সময় সরিষাবাড়ী থানা এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সকল প্রকার আগ্রাসনমূলক কর্মকান্ডে সরাসরি অংশগ্রহণ করতেন বলেও জনশ্রুতি রয়েছে।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:২৭   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ