স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেলথ্ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হ্যাব)’র আহ্বায়ক কমিটির প্রতিনিধি সম্মেলনের অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিল ছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা ও শিশু এবং মহিলাদের টিকাদান কার্যকক্রমসহ স্বাস্থ সহকারীরা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা বাংলাদেশ মাঠ পর্যায়ের স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করছেন। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীদের জন্যই বিশ্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে।

তিনি বলেন, ৬ হাজার জনগণের জন্য ১ জন স্বাস্থ্য সহকারী প্রয়োজন কিন্তু জনবল বাড়ানো হচ্ছে না। তাদের জীবন মান উন্নয়নের জন্য অতি দ্রুত জনবল বৃদ্ধি জরুরি। আপগ্রেডেশনসহ দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাই। আমি বলতে চাই পরবর্তী সময়ে আমার দল জনগনের ভোটে সরকার গঠন করলে আমরা স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করবো।

এর আগে সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ সম্মেলনের প্রথম অধিবেশন হয়। এতে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক মো. ওয়াসি উদ্দিন রানার সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরির্দশক সিমিতির সভাপতি দীনেষ চন্দ্র মন্ডল, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয়ক জুয়েল আল মোস্তাহিদ, জিয়াউল হক কাবুল, শহিদুর রহমান ও আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১২   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ