জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না: মাওলানা জব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না: মাওলানা জব্বার
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না: মাওলানা জব্বার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, “বিগত দিনে স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন, শহীদ নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে জামায়াতে ইসলামী যে ত্যাগ স্বীকার করেছে, তাতে আমরা প্রমাণ করেছি, কোনো স্বৈরাচারের রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না।”

শুক্রবার (৩১ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের গোগনগর ইউনিয়নের সুকুমপট্টি এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে। সমাজ পরিবর্তনের একমাত্র পথ হলো আল্লাহর কুরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা।”

গণসংযোগে শতাধিক জামায়াত নেতা-কর্মী অংশ নেন। মহানগর কর্মপরিষদ সদস্য সাইফুদ্দিন মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন সভাপতি আক্তার হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।

এসময় “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন” স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪০   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ