খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার, ১ নভেম্বর ২০২৫



খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

জেলায় আজ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা শহরের টাউন হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক কুমার সুচিং প্রু সাইনের সভাপতিত্বে এ আলোচনাসভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. নোমান হোসন, জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খান, পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সমবায় আন্দোলনে বিশেষ ভুমিকা রাখার জন্য জেলার ৯টি সমবায়কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ