নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব : গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব : গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ২ নভেম্বর ২০২৫



নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব : গণশিক্ষা উপদেষ্টা

‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই আমরা সব বই পেয়ে যাব। বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।

আজ রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

উপদেষ্টা আরো বলেন, ‘হাওর একটি বিশেষ এলাকা।
এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।’ সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে।
পরবর্তী সময় সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি।’ শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদেররও সচেতনতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।

পরে উপদেষ্টা সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫১   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ