সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

রোববার (২ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১১:০২:১১   ৯৭ বার পঠিত