সিলেটে নিখোঁজ চার শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে নিখোঁজ চার শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



সিলেটে নিখোঁজ চার শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

সোমবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে করে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। তবে স্টেশনে নেমে পথ হারিয়ে ফেলে এবং কোথায় যাবে বুঝতে না পেরে তারা শাহজাহানপুর এলাকায় চলে যায়। সেখানে গত ছয় দিন ধরে বিভিন্ন হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল তারা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩৮   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ