সোমবার, ৩ নভেম্বর ২০২৫

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার (২ নভেম্বর) রাতে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। কুমিল্লার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৯ লাখ ৫২ হাজার টাকার মোবাইল ফোন ডিসপ্লে ও ২৫ লাখ ৪৮ হাজার টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৯   ২৬৩ বার পঠিত