পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডিসি পরিবহন শ্রমিকদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ অতিদ্রুত গঠন ও চালু করার নির্দেশ দেন।

বুধবার (৫ নভেম্বর) সাক্ষাৎকালে ইউনিয়নের প্রতিনিধি দল ডিসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মো. রওশন আলী সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ- মো. রতন হোসেন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. বাচ্চু দেওয়ান, মো. জামাল হোসেন, মো. জুয়েল হোসেন এবং মো. হেলাল।

ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পরিবহন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণ যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘেœ সেবা পায়, সেদিকে পরিবহন শ্রমিকদের সর্বদা খেয়াল রাখতে হবে।”

জেলা প্রশাসকের এই নির্দেশনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১১   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ