মসজিদ ভিত্তিক রাজনীতি করলে মদীনা সনদ বাস্তবায়ন করতে হবে- ফরিদুল কবীর শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদ ভিত্তিক রাজনীতি করলে মদীনা সনদ বাস্তবায়ন করতে হবে- ফরিদুল কবীর শামীম
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



মসজিদ ভিত্তিক রাজনীতি করলে মদীনা সনদ বাস্তবায়ন করতে হবে- ফরিদুল কবীর শামীম

জামালপুর প্রতিনিধি : যারা মসজিদ ভিত্তিক রাজনীতির কথা বলে দেশের মানুষকে ইসলামের নামে ধোঁকা দিতে চায়, তাদেরকে অবিলম্বে মদীনার সনদ বাস্তবায়ন করতে হবে। ‘মওদুদী সনদে’ এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে না—এমন মন্তব্য করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম।

​বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে যমুনা ফার্টিলাইজার ট্রাকস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

​ফরিদুল কবীর তালুকদার শামীম তার বক্তব্যে বলেন,
​”আমরা দেখেছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে যে দলটি আত্মগোপনে চলে গিয়েছিল। আজ তারাই ইসলামের কথা বলে মাঠে নেমেছে মানুষকে ধোঁকা দিতে। তাই আপনাদেরকে সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে।” তিনি এই ধরনের “ধোঁকাবাজ” রাজনৈতিক দলের ব্যাপারে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

​পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক ৩নং ওয়ার্ড শাখার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজিত ওয়ার্ড সভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ফকির, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
​উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহিন।

​এছাড়াও পোগলদিঘা ওয়ার্ড বিএনপি’র এই সভাকে জনসভায় পরিণত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৮   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ