সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও দায়িত্ব সংবিধানের সীমার মধ্যেই নির্ধারিত। তাই এই কাঠামোর মধ্যে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান যুক্ত করা যেতে পারে, কিন্তু এখনই তা সম্ভব নয়।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোকে ‘গণভোট’ ইস্যু নিয়ে কথায় কথায় রাস্তায় নামা থেকে বিরত থাকার আহ্বান জানান আমীর খসরু।

তিনি বলেন, ‘কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় নামবেন, সেটা হবে না। আপনারা দাবি নিয়ে মাঠে নামবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষ বাঁধবে না?’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। কনসেনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় এখনো ঐক্যমতের মধ্যে আসেনি, কিন্তু তাই বলে কি আমি রাস্তায় নামবো? আমি জনগণের কাছে যাব।’

তিনি আরও বলেন, ‘ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই—এটাই বাস্তবতা। অধ্যায়টি আপাতত বন্ধ। নিজের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় এলে তারপর পরিবর্তনের উদ্যোগ নিন।’

চট্টগ্রামে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারাই এ ঘটনার পেছনে আছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

অর্থনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপির সময়ে কখনো শেয়ারবাজারে ধস নামেনি, অর্থনীতি ছিলো শক্তিশালী। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিতাম, এবং ভবিষ্যতেও তা করবো। আমরা এমন ব্যবস্থা করবো যাতে জনগণ ঘরে বসেই লাইসেন্স পেতে পারে। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি দেশের উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আসল লক্ষ্য।’

তিনি আরও যোগ করেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আমরা দেশের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেব। এটি হবে জনগণের অধিকার, দয়ার দান নয়।’

বাংলাদেশ সময়: ১৬:২১:১২   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ