বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর কেএনসেন রোড এলাকার মৃত সাদরুল আলমের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোজিনা খাতুন (৩৮) একই থানার চুনাভূরা এলাকার এম আই আকরাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এম এইচ মুকদুমি (৪৮), বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার আলমাছ মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তাছলিমা বেগম (৩৫) একই উপজেলার দৌলতপুর এলাকার মিলন মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আছমা বেগম (৪৯) ও ধামগড় এলাকার আব্দুল আউয়াল সাউদ মিয়ার ছেলে মেহেদী হাসান (৪২)।

গ্রেপ্তারকৃতদের শনিবার (৮ নভেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৫   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ