ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড

সীমান্তে মাইন বিস্ফোরণে দুই সেনা আহতের পর কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত ২৬ অক্টোবর মালয়েশিয়ায় চুক্তিটি স্বাক্ষর হয়।

গত জুলাইয়ে সীমান্তে সংঘাতের পরিপ্রেক্ষিতে হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। রয়্যাল থাই আর্মির এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা গুরুতর আহত হন। আরেকজন আঘাত পান বুকে।

থাই সরকারের মুখপাত্র সিরিপং আঙ্গাসাকুলকিয়াত বলেন, ব্যাংকক ‘যৌথ ঘোষণার বাস্তবায়ন’ স্থগিত রাখবে। অর্থাৎ, অক্টোবরের শেষ দিকে কুয়ালালামপুরে স্বাক্ষরিত কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তিটি স্থগিত হলো।

চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে থাইল্যান্ডে আটক ১৮ কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সংবাদ সম্মেলনে বলেন, ‘ভেবেছিলাম নিরাপত্তা হুমকি কমে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি।’

কম্বোডিয়ার কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করেনি। এর আগে বিভিন্ন সময় সীমান্তে মাইন পুঁতে রাখার অভিযোগ তারা অস্বীকার করেছিল। গত সোমবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শান্তির প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে বহু বছর ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। গত জুলাইয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪৩ জন নিহত ও প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দুই দেশ প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

অক্টোবরে কুয়ালালামপুরে যৌথ ঘোষণায় বলা হয়েছিল, দুই দেশ সীমান্তে পুঁতে রাখা মাইন অপসারণ করবে ও ভারী অস্ত্র সরিয়ে নেবে। এর ১৬ দিনের মাথায় মাইন বিস্ফোরণের কথা জানাল থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২১   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি করল থাইল্যান্ড
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া
জাতিসংঘের বৈঠক থেকে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিলো পাকিস্তান
মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান আসছে কোটি কোটি রুপি
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ