
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকি সেন্টারের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিনের উদ্যোগে এবং সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি বাস্তবায়িত হয়।
প্রতিষ্ঠার পর থেকেই অত্র অঞ্চলের অসহায় ও সাধারণ মানুষের চোখের চিকিৎসায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ৫ বছর পূর্তির এই শুভলগ্নে স্থানীয় দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিন জানান,আগামীতেও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সেবাধর্মী চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:০৮:৩৪ ২ বার পঠিত