তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশের আগামী নির্বাচন জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত সদস্যের কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদল সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।

প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন।

তিনি বলেন, ‌‘আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে — তরুণদের নেতৃত্বে এক নতুন জাগরণ ঘটছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।’

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‌রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়েছে। তাদের স্বদেশে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান — এর কোনো বিকল্প নেই। প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে। হাজার হাজার শিশু জন্ম নিয়েছে, বড় হচ্ছে— কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ কী হবে, তারা ক্ষুব্ধ। এখন তহবিল সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

বৈঠকে সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বিবৃতি দেবেন এবং কানাডার পক্ষ থেকে এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে কথা বলে আসছি। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। বিশ্বকে এখনই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিতে হবে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ তৈরি পোশাক, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্য সুযোগ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রফতানি শিল্পে কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদলে আরও ছিলেন এমপি সালমা জাহিদ (স্কারবরো সেন্টার–ডন ভ্যালি ইস্ট, লিবারেল), সামির জুবেইরি— ডাইভারসিটি, ইনক্লুশন ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য; মানব কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও মাহমুদা খান; হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব; গেস্টাল্ট কমিউনিকেশনের সিইও আহমদ আত্তিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৪   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ