বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে  -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।

উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরো রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান আমরা চালু হবে। আশা করি, পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আরো বলেন, নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। ‘নতুন কুঁড়ি’ শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৭   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪
ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এক বাবার হাতে স্বপ্নকন্যার শেষযাত্রা—বাক্সবন্দি শিশুকন্যাকে নিয়ে ফিরলেন সদরপুরে
কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ
আইনমন্ত্রী গণভোটের চার প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি নিয়ে দ্বিমত নেই, অর্ধেক নিয়ে আছে
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ