সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের ছাতকের আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরমহল্লার ইউনিয়নের নানশ্রী গ্রামের চমক আলী ও সিদ্ধিরচর গ্রামের তৈয়ব আলীর মধ্যে জমি দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ওই দুদল গ্রামবাসীর মধ্যে। এ নিয়ে থানা ও আদালতে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে।

বুধবার বেলা ১১টার মধ্যে দুই গ্রামের তৈয়ব আলী ও চমক আলীর লোকজন কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘দুই গ্রামের প্রভাবশালী চমক আলী ও তৈয়ব আলীর মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিলো। আজকে জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন তাদের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:২৯:২১   ১৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী
এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ