পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক

রাওয়ালপিন্ডি পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। এর ফলে আদিয়ালা কারাগারের বাইরে ১০ ঘণ্টা ধরে চলা অবস্থান ধর্মঘটেরও অবসান হয়েছে।

ইমরান খানের তিন বোন হলেন- আলেমা, ডা. উজমা এবং নওরীন। তাদের চকরিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

নির্ধারিত দিনে আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সাথে দেখা করার অনুমতি না দেয়ার পর ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে এই অবস্থান ধর্মঘট শুরু হয়।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সাথে একাধিকবার আলোচনা করে। কিন্তু আলেমা অবস্থান কর্মসূচি শেষ করতে অস্বীকৃতি জানান এবং বৈঠকের সময় নির্ধারণের (ইমরান খানের সাথে) জন্য জোর দেন।

এরপর মধ্যরাতের দিকে, কর্তৃপক্ষ প্রথমে বিক্ষোভরত পুরুষ কর্মীদের (পিটিআই’র) ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে, নারী পুলিশ ইউনিট ইমরানের বোনদের হেফাজতে নেয় এবং তাদের একটি পুলিশ ভ্যানে তুলে চকরির দিকে নিয়ে যায়।

এই পদক্ষেপের পর, ১০ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির অবসান ঘটে এবং অবশিষ্ট শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে পিটিআই দাবি করেছে, ইমরান খানের বোনেরা যখন আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, তখন পুলিশ তাদের সহিংসভাবে আটক করে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৪   ২২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ